ঘিওরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৯ জুলাই ২০১৫, ১৬:২৭
 
মানিকগঞ্জের ঘিওরে আঁখি আক্তার (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার চরবাইলজুরী গ্রামে এই ঘটনা ঘটে।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে স্বামী আলমগীরের সাথে পারিবারিক ব্যাপার নিয়ে আঁখির কথা কাটাকাটি হয়। রাতের কোন এক সময়ে অভিমান করে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
 
ঘিওর থানা অফিসার ইনচার্জ শওকত আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।