ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ০৯ জুলাই ২০১৫, ১৯:৩৮
ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
 
জানা গেছে, বৃহস্পতিবার জেলার গৌরনদী উপজেলাধীন ওই সড়কের ভূরঘাটা এলাকায় যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের চালক রাসেল খান (২২) নিহত হন। তিনি উপজেলার লেবুতলী গ্রামের মৃত আমিরুল খানের ছেলে।