মুক্তিযোদ্ধা ভাতা এবং কমিউনিটি ট্রাফিক পুলিশের চাকুরী থেকে পাওয়া ১ হাজার দুইশত টাকা দিয়ে কোন রকমে সংসার চলে কুষ্টিয়া মিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড গ্রাম মিরপুরের বাসিন্দা অস্বচ্ছল মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ওরফে খেদের আলীর। গত এক বছর আগে রনাঙ্গনের এই মুক্তিযোদ্ধার স্ত্রী তহমিনা খাতুন (৬০) এর কিডনীতে জটিল রোগ ধরা পড়ে। সেই থেকে গত এক বছরে স্ত্রী তহমিনার চিকিৎসায় খেদের আলী জমি বিক্রিসহ বাড়ীতে গচ্ছিত টাকা মিলে লক্ষাধিক টাকা ব্যায় করে এখন সে রীতিমত দিশেহারা। তাতেও নিরাময় হয়নি। উপরন্ত শরীরের একটি কিডনী সম্পূর্ন অচল হয়ে গেছে এবং অপরটিতে একই রোগ বাসা বাঁধতে শুরু করেছে। চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত তহমিনার শরীরে অস্ত্রপচার করতে হবে। অস্ত্রপচার করতে প্রয়োজন কয়েক লক্ষ টাকার। যা কোনভাবেই অস্বচ্ছল দরিদ্র মুক্তিযোদ্ধা খেদের আলীর পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তাই খেদের আলী তাঁর স্ত্রীর চিকিৎসায় সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সহৃদয়বান ব্যাক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। খেদের আলীর স্ত্রীর চিকিৎসার্থে কুষ্টিয়ার মিরপুর শাখা সোনালী ব্যাংকের সঞ্চয়ী হিসাব নং ১৫০ অথবা বিকাশ একাউন্ট ০১৯৫২৮২৯২৩১ আর্থিক সাহায্য পাঠাতে অনুরোধ করা হয়েছে।
