মিথ্যা বলা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে মোদীর রাহুল গান্ধী

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২১:৩৩

মিথ্যা বলার অভিযোগে ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুল গান্ধীর। গতকাল কংগ্রেস সভাপতির নির্বাচনী কেন্দ্র অমেঠিতে সভা করেন নরেন্দ্র মোদী। করওয়ার অর্ডন্যান্স ফ্যাক্টরিতে রুশ প্রযুক্তি ব্যবহার করে কালাশনিকভ বা একে সিরিজ রাইফেল তৈরির প্রকল্প ঘোষণা করেন। কিন্তু ওই প্রকল্পের ঘোষণায় নরেন্দ্র মোদী ভূরি ভূরি মিথ্যা বলেছেন বলে অভিযোগ রাহুলের। তিনি বলেন, মিথ্যা বলা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর। অমেঠিতেও মিথ্যা বলে এসেছেন। খবর আনন্দবাজার পত্রিকার

২০১৪ সালে লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর, রবিবার প্রথমবার আমেঠিতে পা রাখেন নরেন্দ্র মোদী। গান্ধী পরিবারের নির্বাচনী কেন্দ্র হিসাবে পরিচিত অমেঠিতে। তা নিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি। রাইফেল প্রকল্পের উদ্বোধন করা নিয়ে বলেন, ‘‘এতদিন একটি পরিবারকেই অমেঠি চিনত। এবার একে-২০৩ রাইফেলসের জন্য সবাই চিনবে অমেঠিকে।  ২০০৭ সালে আমেঠিতে অস্ত্র কারখানার উদ্বোধন হয়। ২০১০ থেকে উত্্পাদন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আজ পর্যন্ত তা হয়ে ওঠেনি।’’

কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছিল আগেই। সোমবার সকালে তাতে যোগ দেন রাহুল গান্ধী। নিজের টুইটার হ্যান্ডলে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি লেখেন, ‘২০১০ সালে আমি নিজে আমেঠিতে অস্ত্র কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করি। তার পর থেকে গত কয়েক বছর ধরে ছোট অস্ত্রের উত্্পাদন হয়ে আসছে সেখানে। অথচ গতকাল আমেঠি গিয়ে অভ্যাসবশত ফের মিথ্যা বলে এলেন আপনি।