নীলফামারীতে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে (র্যাব)।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলা হাসপাতালের ভেতর থেকে ৭৭ পিস ইয়াবাসহ ইসতিয়াককে গ্রেফতার করে র্যাব-১৩।
র্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার আকরামুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা হাসপাতালের ভেতর থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।
শুক্রবার সকালে ওই যুবককে আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানিয়েছেন নীলফামারী সদর থানার উপপরিদর্শক আসাদুজ্জামান।
