মামার বাড়িতে ঈদ করা হলো না জুঁইয়ের

আপডেট : ১০ জুলাই ২০১৫, ১৫:৩২
 
মামার বাড়িতে ঈদ করবে এই খুশি নিয়ে কুমিল্লার মুরাদনগরে মায়ের সঙ্গে এসেছিল জুঁই (৮)। কিন্তু তা আর করা হলো না। শুক্রবার দুপুরে পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
 
এলাকাবসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, জেলার দেবীদ্বার উপজেলার গজারীয়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে জুই আক্তার বুধবার ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে মুরাদনগর উপজেলার কাজিয়াতল মামার বাড়িতে বেড়াতে আসে সে। আজ বাড়ির সদস্যদের অগোচরে পুকুরে পড়ে যায় জুঁই। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়ে। জুঁইকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।