ঈদের পর ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী নৈশকোচে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য ঈদের টিকেট বিক্রি শুরু করে একটি নৈশকোচ কাউন্টারে। টিকেট বিক্রির কথা শুনতে পেয়ে শত শত যাত্রী কাউন্টারে ভীড় করে। অনেকে লাইনে না দাঁড়িয়ে টিকেট ক্রয় করতে চাইলে টিকেট প্রত্যাশীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় কাউন্টারের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও প্রতিটি টিকেট বিক্রয়ে ৮৫০ টাকা লিখা হলেও অতিরিক্ত ৫০ টাকা বাড়তি আদায় করে বলে অভিযোগ করেন যাত্রীরা।
টিকেট প্রাপ্ত শাহিন, রুবেল, নাসির হোসেনসহ অনেকে অভিযোগ করে বলেন, কাউন্টার কর্তৃপক্ষ কি কারণে ৫০ টাকা বেশি নিচ্ছেন সেটার জবাব তারা দিচ্ছেন না। অতিরিক্ত টাকা আদায় নিয়ে অনেক যাত্রীর সাথে কাউন্টার কর্তৃপক্ষের বাকবিতণ্ডা হয়।
ঠাকুরগাঁও হানিফ কাউন্টারের ম্যানেজার নারায়ণ ও বিমল চন্দ্র জানান, আমরা অতিরিক্ত টাকা আদায় করিনি। টিকেটের গায়ে টাকার পরিমাণ যত আছে আমরা তাই নিয়েছি।
