ময়মনসিংহে ডাকাতিকালে ৮ ডাকাত আটক

আপডেট : ১১ জুলাই ২০১৫, ১০:২৩
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মৃগালী এলাকা থেকে ডাকাতিকালে ৮ ডাকাত আটক করেছে পুলিশ। ডাকাতের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 
 
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, শুক্রবার গভীররাতে ঈশ্বরগঞ্জে মৃগালী এলাকায় ডাকাতির মামলামাল, মোটরসাইকেলসহ ৮ ডাকাতকে আটক করা হয়। আটক ৪ জনের বাড়ি ত্রিশালে। এরা হলেন- নজরুল (৪০), সাজু (৫২), আবু সাঈদ (৩৮), মুনসুর (৩৫)। ২ জনের বাড়ি গৌরিপুর। এরা হলেন- ইসমাইল (৩২), বাবুল (২২), নেত্রকোনার চান মিয়া (৩১) ও একজনের পরিচয় পাওয়া যায়নি।