বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড) এর ৩৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ শনিবার।
বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী শুক্রবার বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, বেফাকের ৩৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল বেফাকের কেন্দ্রীয় দফতর থেকে প্রকাশিত হবে শনিবার সকাল ১১টায়। এছাড়া বেফাকের ওয়েবসাইট www.wifaqbd.org -এ ফল পাওয়া যাবে।
