হিলি সীমান্তে ২১ বাংলাদেশি আটক

আপডেট : ১১ জুলাই ২০১৫, ১১:৫৪
ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে ২১ বাংলাদেশি নাগরিককে হিলি সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের কারোই পাসপোর্ট ছিল না বলে জানা গেছে। 
 
শনিবার সকাল ৮টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ২১’শ রুপি জব্দ করা হয়েছে।
 
তারা হলেন- এনামুল, আজিজুল, জয়নাল শহিদুল, জুয়েল, রাজাবুন, মোবারক, শাহাজান, নাছির, ধনিরাম, বিমল, জামান, দুলাল, জাহাঙ্গীর, আকিবুল, জগো, মন্টু, বাবুল, ফারুক, তরিকুল ও মোহন। তারা সবাই ঠাকুরগাঁও জেলা সদরের বাসিন্দা।
 
বিজিবির পক্ষ থেকে জানা গেছে, আটক ২১ জন বাংলাদেশি হিলি সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করে। এসময় তারা সিপি রোডের কাছে একটি বাড়িতে একত্রিত হয়ে ঠাকুরগাঁও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাদের আটক করে জিঞ্জাসাবাদ করা হলে তারা পাসপোর্ট ছাড়া দেশে প্রবেশের কথা স্বীকার করে।
 
আটককৃতরা কাজের সন্ধানে বিভিন্ন সময়ে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে যায়। ঈদের জন্য তারা অবৈধভাবে সীমান্ত দিয়ে দেশে ফিরছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।