বল বিকৃতির ঘটনায় নিষেধাজ্ঞার মেয়াদ কমছে না অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটারের। চলতি বছর মার্চ থেকে এক বছরের জন্য নিষিদ্ধ আছেন দলটির সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। একই ঘটনায় উইকেটরক্ষক ব্যাটসম্যান ক্যামেরন ব্যাঙ্ক্রফট নিষিদ্ধ রয়েছেন ৯ মাসের জন্য।
তাদের নিষেধাজ্ঞার মেয়াদ কমাতে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ) অনুরোধ জানিয়েছিল। সেই অনুরোধের বিষয়ে আলোচনা শেষে শাস্তি না কমানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাই স্মিথ-ওয়ার্নার আগামী ২৯ মার্চ এবং ব্যাঙ্ক্রফট ২৯ ডিসেম্বরের আগে আর জাতীয় দলে ফিরতে পারছেন না।
এসিএ অভিযোগ করেছিল, খেলায় জিততে বোর্ডের বাড়তি চাপের কারণেই তারা এমন অপরাধের দিকে ঝুঁকেছেন। তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে সিএ।
সিএ’র অন্তর্বর্তীকালীন প্রধান ইয়ার এডিং বলেন, এসিএ’র উত্থাপিত সকল যুক্তি সমূহ সিএ বিবেচনায় নিয়েছে। সবকিছু পর্যালোচনা করে শাস্তি কমানোটা যথার্থা মনে হয়নি।
ইত্তেফাক/কেআই
