পূর্ব শত্রুতার জের ধরে বিধবার হাতে খুন

আপডেট : ১১ জুলাই ২০১৫, ১৪:২১
 
ফুলবাড়ীয়া উপজেলার মোহাম্মদ নগর গ্রামের বিধবা রাশিদার (৩৫) দায়ের কোপে ফজলুল হক (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানায়, বিধবা দুইবোন রাশিদা ও শাহিদা একই বাড়িতে থাকতেন। দীর্ঘদিন ধরে ঐ বাড়িতে আসা যাওয়া ছিল সুরের পাড় গ্রামের ঈমান আলীর পুত্র ফজলুল হকের। তবে ইদানিং ওই বাড়িতে খুব একটা দেখা যেত না ফজলুলকে। আজ শনিবার সকালে ওই বাড়িতে আসেন ফজলুল হক। এ সময় বিধবা রাশিদা তাকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
 
স্থানীয় ইউপি মেম্বার আ. রহমান দুলাল জানান, ধারনা করা হচ্ছে পূর্বশক্রতার জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
 

ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।