দেশের নদ-নদীর ২৭টি স্থানে পানি বৃদ্ধি ও ৫০ স্থানে পানি হ্রাস পেয়েছে। দুটি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার পানি উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
দেশের সকল প্রধান নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের ৮৪টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ২৭ স্থানে পানি বৃদ্ধি এবং ৫০ স্থানে পানি হ্রাস পেয়েছে। ঝিকরগাছায় কপোতাক্ষ ও ডালিয়ায় তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাতটি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে।
খবর বাসসের।
