একাদশ শ্রেণিতে ভর্তি: তৃতীয় তালিকা প্রকাশ

আপডেট : ১১ জুলাই ২০১৫, ১৭:২৭
 
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তৃতীয় তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা সমন্বয় সাব-কমিটি। এই তালিকায় স্থান পেয়েছেন এক লাখ আট হাজার ৬৩৯ জন শিক্ষার্থী।
 
শনিবার বিকেলে এ তালিকা প্রকাশ করা হয়। তৃতীয় তালিকার ভর্তিচ্ছুরা ১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবেন। তবে কলেজ কর্তৃপক্ষ চাইলে আজও (১১ জুলাই) ভর্তি করাতে পারবে।
 
তৃতীয় তালিকার জন্য মোট আবেদন করেছিলেন এক লাখ ৯ হাজার ১৪৬ জন শিক্ষার্থী। কলেজে আসন না থাকায় আবেদন করেও বাদ পড়েছেন ৫০৭ জন শিক্ষার্থী।