কুড়িগ্রামে 'আন্তঃজেলা কিলার গ্রুপে'র লিডারসহ ৯ সদস্য আটক

আপডেট : ১১ জুলাই ২০১৫, ১৭:৫৪


কুড়িগ্রামে 'আন্তঃজেলা কিলার গ্রুপের লিডার' নজরুল ইসলাম মঞ্জুসহ এর নয়জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটায় এক প্রেস ব্রিফিং-এ কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার বিষয়টি অবহিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত নরসিংদী, নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের বিভিন্ন অপরাধমূলক ও অপহরণ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের কাপড় ব্যবসায়ী আব্দুল মোতালেব চাঁন মিয়াকে অপহরণ করে হত্যার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা ভুরুঙ্গামারী উপজেলার আলোচিত ফোর মার্ডার মামলার সাথেও জড়িত বলে ধারণা করছে পুলিশ।