সড়ক দুর্ঘটনায় দুঃস্থ শিশু পুনর্বাসন কেন্দ্রের প্রশিক্ষক নিহত

আপডেট : ১১ জুলাই ২০১৫, ২১:৫৩

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি দুঃস্থ শিশু পুনর্বাসন কেন্দ্রের এক প্রশিক্ষক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।
 

জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, শনিবার সন্ধ্যায় কোনাবাড়ি দুঃস্থ ও শিশু পুনর্বাসন কেন্দ্রে ইফতারের পর ওই কেন্দ্রের প্রশিক্ষক মোতাহার হোসেন (৫০) মোটর সাইকেলযোগে বাসায় ফিরছিলেন।

 

তিনি কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসে পৌছলে পিছন থেকে একটি দ্রুতগামি ট্রাক তাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ ওই ট্রাকসহ চালককে আটক করেছে।