কুলাউড়ায় জাল নোটসহ আটক ২

আপডেট : ১২ জুলাই ২০১৫, ০৯:৩৯
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পাঁচশ টাকার ১১টি জাল নোটসহ দুইজনকে আটক করা হয়েছে। 
 
শনিবার দিনগত রাত ১১টার দিকে গারদবাজার রেজাউলের দোকান থেকে তাদের আটক করা হয়।
 
আটকরা হলেন- শামিম আহমদ (৩৭) ও উসতার মিয়া (৪০)। তাদের বাড়ি বড়লেখা ও কুলাউড়া উপজেলায় বলে পুলিশ জানায়।
 
কুলাউড়া থানার উপপরিদর্শদ (এসআই) নুর হোসেন  জানান, গারদবাজারের রেজাউলের দোকানে তারা দু’জন কেনাকাটা করে ৫শ’ টাকার নোট দেন। সন্দেহ হলে তা পরীক্ষা করে জালনোট বলে নিশ্চিত হন রেজাউল। এ সময় তিনি ওই দু’জনকে আটক করে পুলিশে খবর দেন।
 
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের শার্ট ও প্যান্টের পকেটে তল্লাশি চালিয়ে ৫শ’ টাকার ১১টি জালনোট উদ্ধার করে।