খুলনায় রাষ্ট্রায়ত্ব আলীম জুট মিলে ব্যক্তিমালিকানায় হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে শ্রমিকরা লাঠি মিছিল করেছে।
রবিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
লাঠি মিছিলটি আলীম জুট মিলের গেট থেকে শুরু হয়ে যশোর-খুলনা মহাসড়ক ঘুরে জুট মিলের গেটে এসে শেষ হয়। এ সময় ঈদের আগে শ্রমিক কর্মচারীদের বেতন, বোনাসসহ বকেয়া পাওনা পরিশোধেরও দাবি জানানো হয়।
লাঠি মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্রায়ত্ব আলীম জুট মিল হস্তান্তর প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. আব্দুর রশিদ।
বক্তারা বলেন, মিলটি এতোদিন বিজেএমসির নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে আসছে। একটি চক্রান্তের মাধ্যমে জুট মিলটিকে ব্যক্তিমালিকানায় নেয়ার চেষ্টা চলছে।
