মাগুরার শালিখা উপজেলায় ২ কেজি ৩শ’ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। শতখালি এলাকা থেকে রবিবার ভোরে মনিন্দ্রনাথ দত্ত (৪৪) নামে এক বাস যাত্রীকে আটক করেছে পুলিশ।
আটক মনিন্দ্র সাতক্ষীরার তালা উপজেলার বেতুয়া গ্রামের মৃত নরেন্দ্রনাথ দত্তের ছেলে।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে সাতক্ষীরাগামী সংগ্রাম পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় মনিন্দ্রের ব্যাগে তল্লাশি চালিয়ে ২ কেজি ৩শ’ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
