জাফরুল্লাহর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস

আপডেট : ১২ জুলাই ২০১৫, ১৮:৩৩
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিস জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।জাফরুল্লাহকে ২২ জুলাইয়ের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
 
রবিবার  চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
 
জাফরুল্লাহর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে কিনা সে বিষয়ে আদেশ দেয়ার কথা ছিল আজ। গত মঙ্গলবার শুনানি শেষে ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। এটি তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে তৃতীয়বারের মতো অভিযোগ আনা হলো।