বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির পশ্চিম বাজার ব্রিজে ট্রাকচাপা এক নারী নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সখিনা বেগম (৪০) আদমদীঘি উপজেলার ডরহরপুর গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সখিনা তার বাবার বাড়ি পার্শ্ববর্তী বিশিয়া গ্রামে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পশ্চিম বাজার ব্রিজের ওপর রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সখিনা মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
