যশোরে নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০১৫, ১৪:৪৫
 
যশোরের ভৈরব নদীতে ডুবে শনিবার মিরাজ (১৫) নামের একজন স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত মিরাজ যশোর মুসলিম একাডেমী স্কুলের নবম শ্রেণীর ছাত্র। সে যশোর শহরের ঘোপ জেল রোডের খোকন মিয়ার ছেলে।
 

পুলিশ জানায়, শনিবার বেলা একটার দিকে খালোতো ভাই সাগরকে(১২) নিয়ে খেলার ছলে মিরাজ একটি তালের ডোঙায় চড়ে শহরের দড়াটানা ব্রিজের নীচে যায়। এ সময় সেখানে অনেক লোক মাছ ধরছিল। উত্সুক ২ বালক ডোঙায় চড়ে মাছ ধরা দেখছিল। হঠাৎ পানির স্রোতে ডোঙাটি ডুবে যায়। এ সময় সাঁতার কেঁটে সাগর উপরে উঠলেও পানিতে তলিয়ে যায় মিরাজ। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকেরা ব্যাপক খোঁজাখুজির পরও মিরাজের কোনো সন্ধান পায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মিরাজের লাশ সন্ধানের চেষ্টা চলছিল।