পাবনার সাঁথিয়ায় পুলিশ ও চরমপন্থিদের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। রবিবার ভোর রাতে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের স্বরগ্রামে এই ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় দুই চরমপন্থি নেতাকে আটক করা হয়েছে।
তারা হলেন- চরমপন্থি দলের আঞ্চলিক নেতা আলম (৪০) ও তার সহযোগী ভবানীপুর গ্রামের নুরুর ছেলে সাইদুল (৩৮)।
পুলিশ জানিয়েছে, উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে একদল সন্ত্রাসী মিটিং করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের উপর গুলি ছুড়তে থাকে। তখন পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এসময় বেশ কিছু সময় ধরে গোলাগুলি চলে।
পরে পুলিশ আহত অবস্থায় চরমপন্থি বাহিনীর প্রধান আলম ও সাইদুলকে আটক করে। আহত আলমকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আতাইকুলা থানায় মামলা হয়েছে।
