লোহাগড়ায় জেলা শিবিরের সভাপতি গ্রেফতার

আপডেট : ১২ জুলাই ২০১৫, ১৫:১০
 
নড়াইলের লোহাগড়ায় জেলা শিবিরের সভাপতি খান আব্দুস সোবহানকে (২৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে কালনা ইটভাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
সোবহান যশোর এমএম কলেজের ছাত্র ও লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের খান মশিয়ারের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কালনা থেকে সোবহানকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে একটি শাটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার  করেছে।
 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুত্ফর রহমান বলেন, সোবহানের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং বিস্ফোরক মামলাসহ তিনটি মামলা রয়েছে।