নাটোরে ইয়াবাসহ নারী আটক

আপডেট : ১২ জুলাই ২০১৫, ১৫:৫২


নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়ায় ৪২০পিস ইয়াবাসহ আলেয়া খাতুন (২০) নামে এক নারীকে আটক করা হয়েছে। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের একটি টিম নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া এলাকায় যাত্রীবাহী বাসে এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আলেয়া খাতুন রাজশাহী জেলার পবা উপজেলার পঁচাবাড়িয়া পূর্বপাড়া গ্রামের আজাহার আলীর মেয়ে।

এ ব্যাপারে নাটোর সদর থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে  মাদক আইনে একটি মামালা দায়ের করেছেন।