ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাগড়াপাড়ায় রবিবার সকালে বাসচাপা পড়ে মজিবর রহমান নামের এক পরিবহন শ্রমিকের (৫০) মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে—ঘটনার সময় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বড়দাসপাড়া গ্রামের মৃত হাফেজ আলীর ছেলে পরিবহন শ্রমিক মজিবর রহমান (৫০) ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের যাত্রী চেক করে গাড়ি থেকে নামেন। এ সময় ময়মনসিংহগামী আলম এশিয়া নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫১১৩) তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
