উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তুচ্ছ ঘটনা নিয়ে সোমবার সকালে স্বামী আব্দুর রহিমের (২৫) দায়ের কোপে স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম তৈয়বা বেগম (২০)। এ ঘটনায় ঘাতক স্বামীকে ক্যাম্প পুলিশ আটক করে উখিয়া থানা পুলিশে সোপর্দ করেছে।
উখিয়া থানার ওসি নুরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় আব্দুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
