গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় সোমবার গৌরীপুরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুরের এমপি নাজিম উদ্দিন আহমেদের অস্থায়ী কার্যালয়ে এ মোনাজাতের আয়োজন করা হয়।
মোনাজাত পরিচালনা করেন রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সহ-সভাপতি অধ্যাপক মতিউর রহমান, অধ্যক্ষ মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, যুগ্ম সম্পাদক ম. নুরুল ইসলাম প্রমুখ।
