দিন বদলেছে। মানুষের রুচিরও পরিবর্তন হয়েছে। সে খাবার হোক কিংবা পোশাক। সবকিছুতেই পরিবর্তন এসেছে। টাঙ্গাইল শাড়ি কুটিরের এমডি মুনিরা ইমদাদ এবং রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী এই নিয়ে মহিলা অঙ্গনের সঙ্গে কথা বলেছেন
ফ্রিজিংই আগের রান্নার সাথে বর্তমান রান্নার বিরাট তফাত্ এনে দিয়েছে। অনেক গণমাধ্যমে আজ অনেক জনপ্রিয় এই রান্নার অনুষ্ঠান। যেখানে আমরা অতি সহজ উপায়ে রান্নার প্রণালীগুলো শিখিয়ে দেই ফলে তারা আগ্রহী হন। পোলাও, মাংস সবই রান্না করে পরে চুলায় ভাল করে গরম করে রাখতে হতো। আমাদের ছেলেবেলায় সেভাবে ফ্রিজ ছিল না। কোরবানীর ঈদে একমাসের বেশি সময় ধরে আমরা রান্না করা মাংস খেতাম। মাংসগুলো ঝুরা হয়ে কি চমত্কার স্বাদ দিত, যা এখন ফ্রিজে রাখা মাংসে পাই না। আম্মা লবণ সিরকা দিয়ে মাংস হাল্কা সিদ্ধ করে একমাস সংরক্ষণ করতেন। আমরা সেই মাংস কেটে কেটে খেতাম। এখন অন্যদেশের মশলায় সে দেশের রান্নার পাশাপাশি নিজের দেশের ঢঙে সে মশলা ব্যবহার হয়। এখন অনেক মানুষ বিদেশে যায় আবার টিভি চ্যানেল বিদেশি রান্না দেখায়। তাই বিদেশের ডিসও সমান জনপ্রিয়। যার প্রভাব পরছে মশলা বাজারে। কিছুদিন আগে বিদেশ থেকে এই মশলাগুলো আনতে হতো, এখন দেশের অনেক কোম্পানীই তা বাজারজাত করছে। খাবার টেবিলে থাকলে নানা রকম সসে সালাদ আর হরেক রকমের আইটেম।
