তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের যৌথ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত দুই চেয়ারম্যান প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি (দোয়াত কলম) এবং উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি মীর শহিদুল ইসলাম শহিদ (আনারস)।
পরে তাত্ক্ষণিকভাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক তাড়াশ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই দুই আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারের বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানিয়ে দেন। একই সঙ্গে রাতেই তাদের বহিষ্কারাদেশ মাইকিং করে সর্বত্র প্রচার করা হয়।
