তিউনিসিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে তিন জঙ্গি নেতা নিহত

আপডেট : ১৩ জুলাই ২০১৫, ১১:৫৫
 
তিউনিসিয়ায় গত সপ্তাহে নিরাপত্তা বাহিনীর অভিযানে আল-কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গি গ্রুপের তিন নেতা নিহত হয়েছে। দেশটিতে ব্যাপক সহিংসতার জন্য এই সংগঠনটিকে দায়ী করা হয়।
 
রবিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নাজিম গারসালি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘শুক্রবার গাফসা অঞ্চলে সেনাবাহিনীর সহায়তা নিয়ে আমাদের নিরাপত্তা বাহিনী এই অভিযান চালায়। এতে তিন সিনিয়র নেতাসহ জঙ্গি সংগঠনটির পাঁচ দুর্ধর্ষ সন্ত্রাসী নিহত হয়।’
 
এই তিন সিনিয়র নেতার নাম মুরাদ গারসালি, হাকিম হাজি ও লুনিস আবু ফাত। এদের মধ্যে মুরাদ ও হাকিম তিউনিসিয়া এবং লুনিস আলজেরিয়ার নাগরিক। এই অভিযানে নিহত অপর দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

খবর এএফপির।