দিনাজপুরে র্যাব ও পুলিশের মাদক বিরোধী অভিযান আটক ২৮

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২১:৫৬

দিনাজপুর অফিস 

দিনাজপুরে র্যাব ও পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৮ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।  জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গত রবিবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ২৮ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করেছে। এদের বিরুদ্ধে ১৫টি মামলা দায়ের করা হয়। অভিযানকালে পুলিশ ২৭ পিস ইয়াবা, ৫৭ বোতল ফেন্সিডিল, ১৫০ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। দুপুরে ২৮ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।