জাপানের ভিডিও গেইম প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিনটেনডো’র প্রধান নির্বাহী সাতোরু আইওয়াতা মারা গেছেন। প্রতিষ্ঠানটি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাতোরু ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
গত বছর ক্যান্সারের কারণে শরীরে অস্ত্রোপচার করেন সাতোরু। এর জন্য তিনি প্রতিষ্ঠান থেকে ছুটিও নিয়েছিলেন।
তিনি ২০০০ সালে গেইম নির্মাতা প্রতিষ্ঠান নিনটেনডোতে যোগদান করেন। অতি সম্প্রতি তিনি নিনটেনডোকে মোবাইল গেমিংয়ের ক্ষেত্রে অনেক সফলতা এনে দেন।
২০০২ সালে নিনটেনডো’র প্রেসিডেন্ট নির্বাচিত হন সাতোরু ইওয়াটা। তার নেতৃত্বে কোম্পানিটি ব্যাপক সফলতা অর্জন করে। সূত্র: বিবিসি।
