পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
পাকুন্দিয়ায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় রবিবার সন্ধ্যায় পাঁচজন বখাটেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান এ দণ্ড দেন। এদের মধ্যে সজিব, নাঈম ও মনিরুজ্জামানকে তিন মাসের কারাদণ্ড এবং তানভীর আহমেদ আকাশ ও সীমান্ত সরকারকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
