খুলনায় নাতির হাতে দাদি খুন

আপডেট : ১৩ জুলাই ২০১৫, ১৪:৫৪
 
খুলনায় পারিবারিক কলহের জের ধরে নাতি মামুনের (৩২) শাবলের আঘাতে দাদি মরিয়ম বেগম (৮০) খুন হয়েছেন । এ সময় প্রতিবেশী আলতাফ, মামুনের সত্ মা বেগম ও মামুনের ছেলে মাহমুদ আহত হন।
 
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর খালিশপুর থানার কদমতলা মোড়ের পলিটেকনিক কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী ও পুলিশ জানায়, বউয়ের সঙ্গে ছাড়াছাড়ি (ডিভোর্স)  হয়ে যাওয়ার পর থেকেই মামুনের মানসিক সমস্যা দেখা দেয়। এ নিয়ে কয়েকদিন আগে মামুনের সঙ্গে তার দাদির ঝগড়া হয়। এদিন সকালে দাদির সঙ্গে আবার ঝগড়া বাধলে মামুন শাবল (লোহার রডের তৈরি) দিয়ে মরিয়ম বেগমকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

নগরীর খালিশপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, মানসিক ভারসাম্যহীনতার কারণে মামুন এ ঘটনা ঘটিয়েছে। তাকে আটক করা হয়েছে।