১৫, ১৯ ও ২০ জুলাই বন্ধ থাকবে মার্কিন দূতাবাস

আপডেট : ১৩ জুলাই ২০১৫, ১৫:২৮
 
 
শব-ই-কদর উপলক্ষে ১৫ জুলাই এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৯ ও ২০ জুলাই ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে।
 
তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।

প্রেস বিজ্ঞপ্তি।