রাজনের শরীরে ৬৪ আঘাতের চিহ্ন

আপডেট : ১৩ জুলাই ২০১৫, ১৫:৫৯
 
সিলেটে শিশু সামিউল আলম রাজনের শরীরে ৬৪ আঘাতের চিহ্ন পেয়েছেন ময়নাতদন্তকারী চিকিত্সক। সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার পরিদর্শক আলমগীর হোসেন এই তথ্য জানান।
 
আলমগীর হোসেন জানিয়েছেন, মস্তিষ্কে আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে রাজনের মৃত্যু হয়েছে।
 
এর আগে গ্রেফতার হওয়া মুহিত আলমকে পাঁচদিনের রিমান্ডে দিয়েছেন সিলেট মহানগর হাকিম আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইসমাইল নামে আরেকজনকে আটক করেছে পুলিশ।
 
গত বুধবার সকালে চোর সন্দেহে রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। নির্যাতনকারীরাই এর ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়।