ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদার দাবিতে সাংবাদিককে মারপিট

আপডেট : ১৩ জুলাই ২০১৫, ১৬:২৩
ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক কুরুলিয়া পত্রিকার সম্পাদক ইব্রাহিম খান সাদতকে স্ত্রী-পরিজনদের সামনে চাঁদার দাবিতে মারপিট করেছে জেলা যুবলীগ সহসভাপতি সুমন মিয়া।এ সময় কপালে পিস্তল ঠেকিয়ে ইব্রাহিম খানকে হত্যার হুমকিও দেয়া হয়েছে। 
 
গত শনিবার রাতে শহরের পৌর আধুনিক সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা প্রতিবাদ সভা করে চাঁদাবাজির মামলা করেছে। 
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, 'আমরা মামলা গ্রহণ করেছি। আসামিদের গ্রেফতারেও অভিযান চালানো হচ্ছে।'