সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২১:৫৮

 ‘সভ্যতার মানচিত্র’ শীর্ষক

কবিতা আবৃত্তি

মাদারীপুর প্রতিনিধি সাংবাদিক ও কবি সুবল বিশ্বাসের ‘সভ্যতার মানচিত্র’ কাব্যগ্রন্থের একগুচ্ছ কবিতা নিয়ে সোমবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ধৈবত আবৃত্তি ভূমি’ এর ২৫তম প্রযোজনা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহাবুদ্দিন তৌহিদ। মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম। অনুষ্ঠানে কবি ও সাংবাদিক সুবল বিশ্বাসের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মেঘের বাড়ি অন্য পাড়ায়’ বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান সাগর।

ওবায়দুল কাদেরের রোগমুক্তি

কামনায় মিলাদ

নোয়াখালী প্রতিনিধি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় নোয়াখালী পৌরসভার উদ্যোগে সোমবার কোরআন খতম ও মিলাদের আয়োজন করা হয়। পৌরসভা মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে পৌরসভার মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

সেবাকানন ও জেলা ব্রান্ডিং

কর্ণার উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি সোমবার বিকালে কুড়িগ্রামে সম্প্রসারিত জনবান্ধব অভ্যর্থনা ও ই-সেবা কেন্দ্র এবং জেলা ব্রান্ডিং কর্ণার উদ্বোধন করা হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত সেবাকানন ও ব্রান্ডিং কর্ণার ফিতা কেটে উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। জেলার ইতিহাস ঐতিহ্য ধারণ করতে কুড়িগ্রামকে ব্রান্ডিং করা হয়েছে, ‘ভাওয়াইয়া গানের ধাম, নদ-নদীময় কুড়িগ্রাম।’ এই দুটি চরণের মাধ্যমে। পরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে স্বপ্নকুঁড়ি কনফারেন্স কক্ষে জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্ব মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম প্রমুখ।

 

 

০