বান্দরবানে সবচেয়ে উঁচু একটি সড়কের উদ্বোধন হবে আজ মঙ্গলবার। বেলা ১১টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধম্যে ৩৫ কি.মি. সড়কের উদ্বোধন করবেন। এতে ব্যয় হয়েছে ১২০ কোটি টাকা।
সেনাবাহিনীর প্রকৌশল শাখা ১৬ এবং ১৭ ইসিবি এই পকল্প বাস্তবায়ন করে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী উসুশিং মারমা বীর বাহাদুর উপস্থিত থাকবেন।
বান্দরবানের থানচি থেকে আলিকদম হয়ে কক্সবাজার পর্যন্ত এই সড়কটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে। এরফলে যাতায়াত সুবিধাসহ বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা। দুর্গম এলাকা হওয়ায় আগে নৌপথে কক্সবাজার যেতে সময় লাগতো ১১ থেকে ১২ ঘণ্টা।
৩৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দক্ষিণ এশিয়ার উঁচু সড়কগুলোর মধ্যে অন্যতম।
