নব আয়োজনে ‘স্টেক হাউজ’-এর যাত্রা

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ১১:৪১
 
নব আয়োজনে যাত্রা শুরু করেছে গুলশানের অভিজাত রেস্তোরাঁ ‘স্টেক হাউজ’। নতুন এই যাত্রা উপলক্ষে সম্প্রতি সেখানে আয়োজন করা হয় এক নৈশভোজের। এতে শোবিজ মিডিয়ার তারকারাসহ কর্পোরেট তারকারাও উপস্থিত ছিলেন। গুলশানের অভিজাত এই রেস্তোরাঁয় শুধু ভুরিভোজ নয়, এই রেস্তোরাঁ মূলত দেশি-বিদেশি তারকাদের মিলনমেলা আর আড্ডার এক অনন্য স্থান। এছাড়া বিভিন্ন মৌসুমে একাধিক অনুষ্ঠানেরও আয়োজন করে থাকে এই রেস্তোরাঁ। স্টেক হাউজের নতুন আয়োজন প্রসঙ্গে সিইও এবং পাক্ষিক বিনোদন সম্পাদক আরশাদ হোসেন বলেন, ‘আমরা প্রতিবছরই পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইনস ডে, থার্টিফার্স্ট নাইট থেকে শুরু করে বিভিন্ন বাত্সরিক উত্সবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি।’
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক-এর প্রকাশক ও কার্যনির্বাহী পরিচালক তারিন হোসেন, কার্যনির্বাহী পরিচালক মহিবুল আহসান শাওন, নারী উদ্যোক্তা ফিওনা হোসেন, প্রখ্যাত নির্মাতা মুনসুর আলী ও অভিনেত্রী রুহী, চিত্রনায়ক ইমন, নিরব, অভিনেতা নাঈম, তানভীর, অভিনেত্রী তমালিকা কর্মকার, হীরা, তিথি কবির, শবনম ফারিয়া, শামীম আরা মুন্নী, কণ্ঠশিল্পী ইবরার টিপু, মিথিলা, গীতিকার জাহিদ আকবর, নাট্যনির্মাতা সাখাওয়াত হোসেন মানিক প্রমুখ।