কেনিয়ায় মর্টার হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। মঙ্গলবার দেশটির বিমানবন্দর ও একটি সেনা ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় বেশ কয়েকজন হতাহতের কথা বলা হলেও ঠিক কতজন আক্রান্ত হয়েছেন, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। সেই সঙ্গে হামলায় জড়িতদের ব্যাপারেও কিছু জানা যায়নি।
