সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ৩

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ১২:৫২
 
সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
 
এরা হলেন-মিজান (৩০), মোকাইম (২৫) ও আব্দুল্লাহ (২০)।
 

রফিনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।