শিশু রাজন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ১৫:২৬

সিলেটে ১৩ বছরের শিশু রাজনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া ঝিলমিল শিশু কিশোর একাডেমী মানববন্ধন করেছে। মঙ্গলবার প্রেসক্লাব চত্তরে এই মনাববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন থেকে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
 
সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মনির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য্য, সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমিন শাহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. লোকমান হোসেন, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি দিপক চৌধুরী বাপ্পি, সময় টেলিভিশনের বুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিলমিলের পরিচালক মনিরুল ইসলাম শ্রাবণ।