নাটোরে শাহাবুদ্দিন (২৫) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ভাতুরিয়া গ্রামের একটি পুুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। শাহাবুদ্দিন একই গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও এলাকাবাসী জানান, সোমবার বিকালে মোটরচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে শাহাবুদ্দিন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায় না। সকালে গ্রামবাসী বাড়ির অদূরে একটি পুকুরে শাহাবুদ্দিনের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ছিনতাইকারীরা মোটরচালিত ভ্যানটি ছিনতাই করে শাহাবুদ্দিনকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে গেছে।
