গোবিন্দগঞ্জে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ১৫:৪৪


গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর নির্যাতনে সুমি বেগম নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার কামারদহ ইউনিয়নের বার্না আকুব গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী শামীম ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, সোমবার রাতে সুমি ও শামীমের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শামীম তার স্ত্রী সুমিকে বেদম মারপিট করে। এতে ঘটনাস্থলেই সুমি বেগম মারা যায়। ঘটনার পর শামীম ও তার পরিবারের লোকজন ঘরে লাশ রেখে পালিয়ে যায়।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠিয়েছে।

থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।