মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য মজুদ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ২২:২৮

ইত্তেফাক রিপোর্ট

মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদের দায়ে পুরান ঢাকার সোয়ারী ঘাট এলাকার সাত প্রতিষ্ঠানকে ৬০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এ অভিযোগে একজন ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর ওই সাতটি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ খেজুরসহ মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য জব্দ করে সেটা ধ্বংস করা হয়েছে। গত রবিবার এ অভিযান চলানো হয়।

র্যাব জানায়, আগামী রমজানকে টার্গেট করে অসাধু ব্যবসায়ীরা মেয়াদোত্তীর্ণ ও মানহীন খেজুর, কিসমিস ও মসলা মজুদ করেছিল কোল্ড স্টোরে। র্যাব-৩ এর সদস্যরা সেখানকার সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।