জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে তিনটি অজগর ও তিনটি হলুদ কচ্ছপ অবমুক্ত করা হয়ছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় এসব অজগর ও কচ্ছপ অবমুক্ত করেন বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী) মো. তৌহিদুল ইসলাম।
লাউয়াছড়া বনবিট সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় ধরা পড়া তিনটি অজগরের মধ্যে দুটিতে ও তিনটি হলুদ কচ্ছপের মধ্যে ট্রান্সমিটার যুক্ত করে এগুলোকে অবমুক্ত করা হয়।IMG0
এ সময় লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা (বন্যপ্রাণী) শাহেব আরী মিয়া ও লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বনবিট কর্মকর্তা মনিরুর ইসলাম জানান, লোকালয় থেকে ধরা পড়া অজগর ও হলুদ কচ্ছপগুলোকে কয়েকদিন পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে স্বাস্থ্য পরীক্ষা শেষে গতিবিধি জানার জন্য রেডিও ট্রান্সমিটার যুক্ত করে মঙ্গলবার জানকিছড়া বনের ভিতর অবমুক্ত করা হয়।
