রাজন হত্যা: ময়না চৌকিদার গ্রেফতার

আপডেট : ১৫ জুলাই ২০১৫, ১৪:৪৪
 
সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা মামলার অন্যতম আসামি চৌকিদার ময়না মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের টুকের বাজার এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয় বলে জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানিয়েছেন।
 
এর আগে নিহত রাজনের মামা ওমর ফারুক সাংবাদিকদের বলেছিলেন, ‘ময়না চৌকিদারের চরিত্র নিয়ে অনেক অভিযোগ রয়েছে। সে ছোট ছেলেদের সঙ্গে খারাপ কাজ করে।’ আর সৌদি আরবে গ্রেফতার হওয়া কামরুলের ভাষ্যমতে, এই ময়না চৌকিদারই রাজনকে ধরে আনে।
 

গত বুধবার সকালে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের রাজনকে। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবদের ঝড় ওঠে।