সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি কামনায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকাল ১১টায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন গণতদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মো. শামসুল হুদা ও একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক শামসুল হুদা। আলোচনা সভায় বক্তব্য রাখেন গণ আজাদী লীগের মহাসচিব আতাউল্লাহ খান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মফিদা আকবর, জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি মো. মিজানুর রহমান মিজু, ট্যুরিস্ট হ্যাভেন বাংলাদেশের সভাপতি জাহাঙ্গীর খান বাবু প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি
